বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

রোমে বাংলাদেশী অভিবাসী মিনি সুপার মার্কেটে হামলা

আপডেট:

রোমে বিভিন্ন স্থানে বাংলাদেশী অভিবাসীদের দোকানে হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কলি আলবানি, তরপিনাতারা সহ অনেক মিনি সুপার মার্কটে এই ধরনের হামলা ঘটনা হরহামেশা ঘটে চলছে। তারা একটু নিরিবিলি দেখলে দোকানে প্রবেশ করে এই ধরনের অপরাধ সংঘটিত করে চলে যায়। অনেকে অভিযোগ না দিয়ে সমস্যা সমাধান পথ খুজে। মিনি সুপার মার্কেটের মালিক অভিযোগ করে বলেন এখন এদের জন্য ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তার কথার প্রমাণিত হয়েছে। রোমের আছিলিয়া (Acilia) এলাকায় দুটি মিনিমার্কেটে একদল মদ্যপ বিদেশি নাগরিক অতর্কিত হামলা চালিয়েছে।হামলাকারীরা দোকানের জানালার কাঁচ ভেঙে চুরমার করে দেয় এবং ভেতরে থাকা মালামাল তছনছ করে। বাধা দিতে গেলে দোকানের মালিকদের ওপর শারীরিক আক্রমণ চালানো হয়, যার ফলে তারা আহত হন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়।হামলাকারীরা কোনো উস্কানি ছাড়াই হঠাৎ করে দোকানে চড়াও হয় এবং আসবাবপত্র ভাঙচুর শুরু করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় মদ্যপ ব্যক্তিদের আনাগোনা এবং মাতলামি সম্প্রতি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পুলিশ তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীরা স্থানীয় কোনো গ্যাং-এর কি না তা খতিয়ে দেখছে।আহত ব্যবসায়ীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এলাকায় রাতে পুলিশি টহল বাড়ানোর জোরালো দাবি উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত