আফ্রিকা ও এশিয়ার অভিবাসীদের নতুন রুট বেলারুশ হয়ে লিথুনিয়া। এরি মধ্য অনেক অভিবাসী লিথুনিয়া প্রবেশের চেষ্টা করছে। যুদ্ধ বিধস্ত আফ্রিকা ও এশিয়ার অনেক অভিবাসীর নিরাপদ রুট বেলারুস। – বেলারুশ থেকে আসা অভিবাসীরা এখন লাটভিয়া রুট ব্যবহার করে লিথুয়ানিয়ায় প্রবেশের চেষ্টা করছে।লিথুয়ানিয়ার সীমান্তরক্ষী বাহিনীর তথ্যমতে, সাম্প্রতিক মাসগুলোতে এই অনুপ্রবেশের হার রেকর্ড ছুঁয়েছে। উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমানো এই অভিবাসীদের একটি বড় অংশই মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর।মানবপাচারকারীরা লাটভিয়া ও লিথুয়ানিয়ার মধ্যকার অভ্যন্তরীণ সীমান্তকে নতুন রুট হিসেবে বেছে নিয়েছে।পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে এই রুটে অনুপ্রবেশকারীর সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।অধিকাংশ অভিবাসী লিথুয়ানিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে মূলত জার্মানি বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যেতে চায় লিথুয়ানিয়া সরকার অনুপ্রবেশ ঠেকাতে লাটভিয়া সীমান্তের কাছাকাছি অতিরিক্ত ‘প্যারোল’ এবং ড্রোন নজরদারি বাড়িয়ে দিয়েছে।ধৃত অভিবাসীদের অনেকেই জানিয়েছেন, পাচারকারীরা তাদের লাটভিয়া সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে লিথুয়ানিয়ায় যাওয়ার পরামর্শ দেয়।

