শিমুল রহমান চিফ এডিটর ইতালি :
প্রবাসীদের স্বার্থে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে প্রবাসী যুব সমাজকে আরও সক্রিয় ও সংগঠিত করার লক্ষ্যে আ বন্দর নগরী নাপোলিতে মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ ইতালির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সৈয়দ রাজু ও সাধারণ সম্পাদক হিসেবে রোমান আকন সহ ১০১ বিশিষ্ট সদস্য নির্বাচিত হয়েছেন।ইতালির বন্দর নগরী নাপোলিতে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলির সাধারণ সম্পাদক মামুন হাওলাদার।মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিয়ান মানবাধিকার সংগঠনের নেতা জাল্লুকা পেট্রুজ্জা লা কমুনে, বিশেষ অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজ্জ্বল হাওলাদার, কমিউনিটি ব্যক্তিত্ব অ্যাডভোকেট ইমাম হোসেন রতন, মো: জামাল হোসেন হাওলাদার, মো: আরাফাত হোসেন।সভায় অতিথিরা মাদারীপুর জেলার ঐক্য, সহযোগিতা এবং প্রবাসী যুবকদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতেও সংগঠনটি সংক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে ফুল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

