বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইতালিতে রোমে যৌন হয়রানির দায়ে বাংলাদেশী যুবক আটক

আপডেট:

শিমুল রহমান স্টাফ রিপোর্টার রোম -ইতালি :রোমে যৌন হেনেস্তা জন্য বাংলাদেশী এক যুবকে আটকের পর অভিবাসী বাংলাদেশীদের মধ্যে তীব্র সমালোচনা হচ্ছে। বাংলাদেশী অভিবাসীদের সুনাম উপর বিনষ্টকারী এই যুবকে তুমুল সমালোচনা হচ্ছে। ইতালির রোমে এই ঘটনাটি সত্যিই চাঞ্চল্য সৃষ্টি করেছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রোমের মেট্রো এ (Metro A)-তে পরিবারের সাথে ভ্রমণে আসা এক নাবালিকা পর্যটককে যৌন হেনস্থা করার অভিযোগে ২৮ বছর বয়সী এক বাংলাদেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।ভ্যাটিকান সিটি যাওয়ার পথে চলন্ত ট্রেনের ভেতরে ওই ব্যক্তি কিশোরীকে স্পর্শ করে এবং জোরপূর্বক চুমু দেওয়ার চেষ্টা করে । নাবালিকার চিৎকারে আশপাশের যাত্রীরা তাকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।পুলিশ অভিযুক্তকে ভিত্তোরিও ইমানুয়েল স্টেশনে আটক করে । তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে অপরাধের রেকর্ড ছিল। দুই বছর আগে অর্থাৎ ২০২৪ সালেও একটি বাসে এক নারীকে হেনস্থা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ।রোম পুলিশ  তাকে গুরুতর যৌন সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে । ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি প্রায়ই এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কড়া আইনের দাবি জানিয়ে থাকেন। এমনিতেই মাত্তেও সালভিনি ইতালির কট্টরপন্থী একজন রাজনীতিবিদ যিনি ইতালিতে বিদেশীদেরকে পছন্দ করেন না,তার ওপর একজন বাংলাদেশী যদি এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে, এতে করে ইতালিতে অবস্থানরত গোটা বাংলাদেশ কমিউনিটির বড় ধরনের বদনাম হয় l শুভ তাই নয় বলে বিগতকয়েক দিনের পরপর কয়েকটি ঘটনায় বাংলাদেশীদের উপর ইতালী সরকার আরও কঠোর হতে বাধ্য হবেন। যা ইতালীতে বসবাসকারীদের বাংলাদেশীর উপর দুর্ভোগ বয়ে আনবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত