শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ইতালির সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়: বৈধ ও অবৈধ অভিবাসী পূর্ণ চিকিৎসা পাবে

আপডেট:

​[রোম, ইতালি | ০৮ এপ্রিল, ২০২৬] ইতালিতে বসবাসরত সকল প্রবাসীর জন্য এক বিশাল আইনি বিজয় ও সুখবর নিয়ে এলো দেশটির সুপ্রিম কোর্ট। আদালত তার সাম্প্রতিক এক রায়ে স্পষ্ট করে দিয়েছে যে, ইতালির বসবাস বৈধনও অবৈধ অভিবাসীরা প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব। বসবাসের অনুমতি বা ‘সজর্নো’ (Permesso di Soggiorno) থাকুক বা না থাকুক, এখন থেকে প্রতিটি মানুষ জাতীয় স্বাস্থ্য সেবার আওতায় হেলথ কার্ড বা চিকিৎসার পূর্ণ। ঐতিহাসিক রায়ের প্রধান দিকগুল যা বলা আছে, স্বাস্থ্যসেবা সবার মৌলিক অধিকার,আদালত জানিয়েছে, একজন মানুষের জীবনের সুরক্ষা তার লিগ্যাল পেপারসের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র ‘কাগজ নেই’ অজুহাতে কাউকে ফিরিয়ে দিতে পারবে না।
​পেপারস পেন্ডিং থাকলেও মিলবে কার্ড: যাদের সজর্নো নবায়ন করতে দেওয়া হয়েছে বা প্রসেসিংয়ে আছে (Ricevuta), তারা সরাসরি ‘তেসেরা সানিতারিয়া’ (Tessera Sanitaria) বা মেইন হেলথ কার্ড পাবেন।অনথিভুক্তদের জন্য STP কোড: যাদের ইতালিতে কোনো বৈধ কাগজ নেই, তাদের জন্য ‘STP’ (Straniero Temporaneamente Presente) কোড বা কার্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে সরকারি হাসপাতালে ডাক্তার দেখানো, জরুরি চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে।নিরাপত্তার নিশ্চয়তা: আদালত স্পষ্ট করেছে যে, চিকিৎসার জন্য হাসপাতালে গেলে বা কার্ডের আবেদন করলে আপনার তথ্য পুলিশের কাছে রিপোর্ট করা যাবে না। অর্থাৎ, সজর্নো না থাকলেও গ্রেফতার বা আইনি ঝামেলার ভয় নেই।
কেন এই রায় প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ?
​ইতালিতে অনেক প্রবাসী ভাই-বোন অসুস্থ হলেও পুলিশের ভয় বা বৈধ কাগজ না থাকায় হাসপাতালে যেতে ইতস্তত বোধ করেন। এর ফলে অনেক সময় ছোট অসুখও প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এখন থেকে সবাই নির্ভয়ে এবং বুক ফুলিয়ে নিজের শারীরিক সমস্যার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে পারবেন।”এটি কেবল একটি কার্ড নয়, এটি ইতালিতে প্রবাসীদের বেঁচে থাকার অধিকারের এক বড় স্বীকৃতি।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত