বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

কলড্রপ নিয়ে মোবাইল অপারেটরদের আর ছাড় নয় –পলক

আপডেট:

মোবাইল ফোনের কলড্রপের ফলে গ্রাহকরা যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আগামী ৬ মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে কলড্রপের হার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ‘এ বিষয়ে জুলাইয়ের ১ তারিখ থেকেই অ্যাকশনে যাব। কলড্রপের বিষয়ে কোনো মোবাইল অপারেটর ছাড় পাবে না।’রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত মোবাইল অপারেটরদের সেবার মান সংক্রান্ত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।পলক বলেন, সম্প্রতি বিটিআরসি কলড্রপ নিয়ে যে পরীক্ষাগুলো করেছে সে রিপোর্ট অনুসারে কোয়ালিটি অব সার্ভিস খুব সন্তোষজনক নয়। মোবাইল ফোন এখন জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমরা দেখছি যে, আমাদের গ্রাহকরা অনেক ক্ষেত্রেই তাদের সেবা নিয়ে সন্তুষ্ট নন। ছয় মাসের মধ্যে কলড্রপ কমিয়ে আনতে হবে। ‘আমরা মনিটরিং এবং অডিট নিয়মিত করব। বেঞ্চমার্ক যাই থাকুক, কলড্রপ রেট কাগজে-কলমে যাই থাকুক, আমাদের গ্রাহকের সন্তুষ্টির ওপর জোর দেব।’, যোগ করেন প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত