মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

বিএনপি জামাতের নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে কিশোরগঞ্জে যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে বিএনপি জামাতের নৈরাজ্য ও হরতাল অবরোধের প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী বাছির উদ্দিন রিপনের উদ্যোগে শান্তি মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে পুরানথানা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,জেলা যুবলীগের সদস্য পল্লব কর,মাহবুবুর রশিদ স্বরমিন,মাহফুজুর রহমান মাহফুজ,জেলা যুবলীগ নেতা মোল্লা খাইরুল নোমানী,মাসুদুর রহমান রানা,আবুল কালাম আজাদ,সারওয়ার হোসেন রাজিব,দেলোয়ার,বাবুল মরল,লিমন,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদির শিবলী,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন সহ আরো অনেকেই।

সমাবেশে বক্তারা বলেন,সন্ত্রাসীদের জায়গা ঢাকা হয়নি,কিশোরগঞ্জেও হবে না। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির সন্ত্রাসীদের জ্বালাপোড়া ও আন্দোলন প্রতিহত করব।
সমাবেশে বক্তারা বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিহতের ঘোষণা করেন এবং হরতাল অবরোধের নামে বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে সর্বদা যুবলীগ মাঠে থাকবে বলেও ঘোষণা দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত