মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে বিশেষ প্রস্তুতিমূলক কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট:

সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।

বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনা বিভাগীয় জনসভায় আগমন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে বিশেষ প্রস্তুতিমূলক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন খুলনা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খুলনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহানওয়াজ হোসেন জোয়ার্দার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মোল্লা সোহেল রানা , খুলনা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা শিউলি, সহসভাপতি আকলিমা তুলি, এ্যাড. শিউলি আক্তার লিপি, অর্থ বিষয়ক সম্পাদক শান্তা ইসলাম প্রমুখ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্মানিত নেতৃবৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব মহিলা লীগের সংগ্রামী সভাপতি আওয়ামী লীগের সভাপতি শিমু আক্তার। সভাটি পরিচালনা করেন উপজেলা যুব মহিলা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিভা রাণী বিশ্বাস।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত