আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।তফসিলকে স্বাগত জানিয়ে করিমগঞ্জে আনন্দ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।বুধবার সন্ধায় দেহুন্দা ইউনিয়নে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামালের নেতৃত্বে মিছিলটি দেহুন্দা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল,দেহুন্দা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন,স্বেচ্ছাসেবকলীগ নেতা ইভান হাসান সহ আরো অনেকেই।
এ সময় করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তফসিলকে স্বাগত জানিয়ে করিমগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল
আপডেট:

