১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ফিরান্স শাখার আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইতালির ফিরেন্সের সেন্টারে একটি হল রুমে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এতে ইতালি আওয়ামী লীগ ফিরান্স শাখার সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইটালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী। ইতালি আওয়ামী লীগ ফিরান্স শাখার সাধারণ সম্পাদক আজাদ খান ইমামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইটালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানী ইকবাল।
প্রধান অতিথি ও প্রধান বক্তা বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা আর বাংলাদেশ সবটুকুই এই বিজয়ের মধ্যে। যা এসেছে একজন বঙ্গবন্ধুর হাত ধরে। সেই সঙে ১৬ ডিসেম্বরের এই জয় গাঁথা ও জাতির রূপকারের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কে ভোটে বিজয়ী করার সকলকে আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন,ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি।এ সময় ফিরেন্স আওয়ামী লীগের বক্তব্য রাখেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে জনপ্রিয় সঙ্গীত শিল্পি সাবরিনা মমতাজ মমো।



