শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

জামাতে ইসলাম” কে নিষিদ্ধ করায় কার লাভ

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ২১. ১২. ২০২৩

 

বিজ্ঞাপন

১৯৪১ সালে আবুল আলা মওদুদী বৃটিশ ভারতে জামাতে ইসলাম নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, পাকিস্তান হওয়ার পর মওদুদী পশ্চিম পাকিস্তানি ও মাঃ গোলাম আযম এই ধর্মভিত্তিক দলটা টেনে আনেন যা ছিলো মিশরের ব্রাদার হুডের মত কিছুটা জঙ্গি ধর্মীয় দল। ১৯৭১ সালে তার প্রকাশ ঘটে!

পাকিস্তান টিকিয়ে রাখতে খুনখারাবি যত হয়েছে ৮০% জামাত করেছে বাকী ফজলুল কাদের চৌঃ ও তার ছেলে সালাহউদ্দিন কাদেরের মুসলিম লীগের অপকর্মে ঘটেছে!

 

প্রিয় পাঠক, জাতির জনক হত্যার পর সামরিক সরকার বাংলাদেশ কে ১৮০° অপজিটে ১৯৭২ সালের সংবিধান বিপরীতধর্মী করেছে! দেশ স্বাধীন হয়েছিলো হিন্দু বৌদ্ধ খৃষ্টান মুসলিম সবাই একসাথে বসবাস করার জন্য। রক্ত ঝরেছে সব ধর্মের লোকের। ধর্মনিরপেক্ষ, ধর্ম রেখে শুধু অর্থনৈতিক সাম্যের সমাজতন্ত্র চমৎকার বিষয়, জাতি হিসাবে ৮০০ B C থেকে ইংরেজ ফরাসি বাংগালী ইত্যাদি জাতি বিশ্বে বাস করে আসছে। আমাদের বাংগালী জাতীয়তাবাদ চমৎকার কয়েক হাজার বছরের ঐতিহাসিক জাতি! নাগরিক হিসাবে আমরা বাংলাদেশী। মা-ও সেতুং, কার্ল মার্ক্স সমাজতান্ত্রিক দেশে ধর্ম ঝেটিয়ে বিদায় করেছে, ধর্ম বিভেধ বৈষম্য হানাহানি বাড়ায় এবং বৈজ্ঞানিক অগ্রগতি রোধ করে!

মুজিব বাদ হলো, মানুষ কে তার শ্রষ্ঠার কাছে ফেরত যেতে হবে কাজেই যার যার ধর্ম পালন করবে, সরকার নিরপেক্ষ থাকবে, এবং অর্থনৈতিক সাম্য বন্টন হবে যাতে কেউ ২০০ কোটি টাকার মালিক আর কেউ না খেয়ে না মরে!

 

মুজিবের এই বিশ্ব সেরা থিওরি পরবর্তী আওয়ামীলীগ জনগনের দোরগোড়ায় পৌছাতে ব্যর্থ হয়েছে আর মোটা মাথার সামরিক জান্তারা সংবিধানে বিসমিল্লাহ লিখে অশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমানদের ধোঁকা দিয়ে বাংলাদেশ শুধু মুসলমানদের বানিয়েছে, ৩ হাজারের বেশী বছরের বাঙালি জাতি পরিচয় ইংরেজ মোগল নবাব মৌউর শাসক কেউ অস্বীকার করে নাই কিন্তু বাসায় উর্দু বলা বাঙালি ও মুক্তি যোদ্ধা খোলসে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের মুজিব তৈরি সুন্দর সু শৃঙ্খলা শেষ করে মিনি পাকিস্তান বানায় গেছে এবং আজীবনের বিভেদ সৃষ্টি করে গেছে জান্তা সরকার।

 

সেই সব পরিবর্তন কি আওয়ামী সরকার একটাও Reinstalls (পূনঃ স্হাপন) করতে পেরেছে? পারে নাই, কারন কাজ গুলো ভন্ডামি কিন্তু অশিক্ষিত ধর্মপ্রাণ দের কাছে sensitive issue! তাই ৭২ সালের সুন্দর সংবিধানে ফেরা যাচ্ছে না!

বরং জামাত কে নিবন্ধন না দেয়া বোকামি। তারা রাজনীতি থেকে তো সরে যাবে না বরং বিএনপি তাদের লোভ দিবে, “আমরা ক্ষমতায় এলে তোমাদের বাতিল নিবন্ধন ফিরিয়ে দেবো, ১৯৭১ এর মত ধ্বংশ আগুন দেয়া, হত্যা কাজগুলো জামাতের জঙ্গিতে ঠেলে দিয়ে করায় নিবে!” জামাত খালেদার বিরুদ্ধে ১৯৯৭ সালে কেয়ারটেকার সরকার আনয়নে জোর সংগ্রাম করেছিলো আলাদা ভাবে! জামাত একা দাড়াতে চায় তা লক্ষ্য করেছি বার বার! সেই জামাতের নিবন্ধন বাতিল বর্তমান সরকারের শ্রেষ্ঠ বোকামি। তারা সবাই টুপি খুলে বিএনপি করবে, বিএনপি লাভবান।

আওয়ামীলীগ বোগল বাজায় ক্যান?

 

প্রিয় পাঠক, সরকারি দলের অনেক কে দেখেছি জামাতের নিবন্ধন বাতিলে বোগল বাজান কিন্তু বোঝেন

না, এই ভোট গুলো সব বিএনপির বাক্সে যাবে এবং অলস বিএনপি হাতে পেলো ৭১ এর এক ঝাক ক্যাডার!

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশে কে ভালোবাসেন।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত