রবিবার, মার্চ ১৫, ২০২৬

কিশোরগঞ্জে মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও কেক কাটা

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা,র‍্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করে জেলা মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান।এ সময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আছমা,সাধারণ সম্পাদক বিলকিস বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত