আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে কৃষক হত্যা দিবস পালন করেছে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
শুক্রবার ১৫ মার্চ দুপুরে কৃষক হত্যা দিবস ২০২৪ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের ১৯৯৫ সালের জামাত-বিএনপি’র সরকারের সময় সার আনতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহীদ কৃষক মকসু মিয়ার সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।পরে শহীদ কৃষক মকসু মিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন,সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া হেভেন,সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিসবাহ উদ্দিন রুহুল,তাড়াইল উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার,শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক আল মামুন জেলা কৃষকলীগের সদস্য আবুল হাসান,জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আজমল হোসেন প্রমুখ।
কিশোরগঞ্জে কৃষক হত্যা দিবসে শহীদ কৃষক মকসু মিয়ার সমাধিতে শ্রদ্ধা
আপডেট:

