কিশোরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গুরুদয়াল সরকারি কলেজ শাখার গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৫ রমজান গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গুরুদয়াল সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ ইফতার কর্মসূচি পালিত হয়। কলেজ শাখার আহ্বায়ক এনায়েতুল্লাহ এনায়েত এর সভাপতিত্বে সদস্য সচিব হাফিজুল ইসলাম হামীম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব। এতে আরো উপস্থিত ছিলেন জেলা ও শাখা নেতৃবৃন্দ।

