আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে পথচারি ও রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে উপজেলার কলেজ মোড় এলাকায় পথচারী ও রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল,সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ,সহ-সভাপতি জুবায়ের ইবনে সাইদ মানিক,সহ-সভাপতি শহিদুল আলম তৌহিদ,সহ-সভাপতি বুলবুল আহমেদ,সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান,প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ রাসেল,পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হেলাল উদ্দিন,সদস্য সচিব এমদাদুল হক খোকন সহ আরো অনেকেই।
এ সময় পথচারি ও রোজাদার ব্যাক্তিদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়।এ সময় বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।পরে দলীয় কার্যালয়ে একত্রে ইফতার করে নেতাকর্মীরা।
করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ইফতার বিতরণ
আপডেট:

