আলআমিন কবির সোনারগাঁও নারায়নগঞ্জ।
আগামী রোববার সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। এ উপলক্ষে সোনারগাঁও বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুম চেয়ারম্যান।
১৩ এপ্রিল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, আসুন, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা-দুঃখ-গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি।
বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় সোনারগাঁও বাসীর উদ্দেশে চেয়ারম্যান মাসুম বলেন, প্রিয় সোনারগাঁও বাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারো আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন সোনারগাঁও তথা বাংলাদেশের সব ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।



