
নিউ ইয়র্ক ষ্টেট আওয়ামীলীগ (যুক্তরাষ্ট্র ) আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মনত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ঢাকা-নিউ ইয়র্ক ফের বিমান চলাচল প্রসঙ্গে বলেন এ বিষয় নিয়ে সরকার কাজ করছে। শিগিগির একটি ভালো খবর জানতে পারবেন। এছাড়াও দূতাবাস কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়টি নিয়ে কাজ করছেন। যত দ্রুত সম্ভব দূতাবাস থেকে প্রবাসীদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি।
এছাডা তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহযোগিতা আশা করেন ,
তিনি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্তমান কোন্দল এবং দলের অসাংগঠনিক কর্মকান্ডকে ইংগিত করে বলেন,
দল যদি ঐক্যবদ্ধ থাকে আর দলে যদি দলাদলি না থাকে তা হলে জন নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কোন শক্তি ক্ষমতাচ্যুত করতে পারবে না । শেখ হাসিনার সাথে আছে জনগন সুতরাং দলকে ক্ষমতায় রাখতে হলে দল ঐক্যবদ্ধ থাকতে হবে ॥
তিনি আমেরিকার রাষ্ট্র প্রধান মি:জো বাইডেন সহ বিশ্ব নেতাদের নাম উল্লেখ করে বলেন তারা আমাদের প্রধান মনত্রীর প্রশংসা করে আমাদের দেশের অগ্রযাত্রার কথা নিজেরাই বলেছেন ॥
সুতরাং শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মানুষের স্বপ্ন পূরন হয় ॥
ড. হাছান মাহমুদ রাষ্ট্রীয় সফরের মাধ্যমে যেমনি রাষ্ট্রের কাজ করেছেন তেমনি একজন দক্ষ নেতার পরিচয় দিয়েছেন দলের সকলের কাছে ॥
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ বর্তমানে দুই তিন গ্রুপে বিভক্ত কিন্তু উনার সঠিক সিদ্ধান্তে সবাই একই চাদের নিচে আসতে বাধ্য হলো ॥
যুক্তরাষ্ট্ট আওয়ামীলীগের সকল নেতা কর্মীরা এখন দলের সভা নেত্রী শেখ হাসিনার সেপ্টেম্বরে আমেরিকা আসার অপেক্ষায় আছে । নেত্রী আসলে নিশ্চয় দলের ব্যাপারে কোন এক সিদ্ধান্ত দিবেন ।



