কিশোরগঞ্জ প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।রবিবার (১৪ জুলাই) রাতে জেলা জাতীয় পার্টির সভাপতি ডাক্তার মোঃ আব্দুল হাইয়ের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের সারা বাংলাদেশে উন্নয়নের স্মৃতিচারণ করেন
জেলা জাতীয় পার্টির সভাপতি ডা:মো:আব্দুল হাই।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক এমদাদুল ইসলাম হান্নান চিশতী, যুগ্ন আহবায়ক সাদিকুর রহমান সাদেক, যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শওকত,যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট শামসুল আলম, যুগ্ন আহবায়ক আব্দুল করিম,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান মজিদ ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাকিম।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
আপডেট:

