শুক্রবার, মার্চ ২০, ২০২৬

কোটা আন্দোলন এবং মুজিবের মাথায় জুতা পেটা

আপডেট:

 

লেখক ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তারিখ ঃ ০৮.০৮.২০২৪

 

বিজ্ঞাপন

কোটা আন্দোলনে ছাত্ররা জয়লাভ করেছে আদালতের রায় থেকে ই! তারপরেও যা হয়েছে মন্দির ভাঙা, হিন্দু মারা, বঙ্গবন্ধুর ৩২ নাম্বার ধানমন্ডিন ঐতিহাসিক বাড়ি পোড়নো, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা, জাতির জনকের মাথায় জুতা পেটা তা কতটুকু প্রয়োজন ছিলো প্রশ্ন হয়ে ফিরছে নিরীহ জনগনের মস্তিষ্কে! তা হলে কোটা কি একটা নিমিত্ত মাত্র?

 

১৯৭১ সালে নিয়মতান্ত্রিক নির্বাচন, সংখ্যা গরিষ্ঠতা পাওয়া, পাকিস্তান সরকারের বোকামির হার্ডলাইন, ৩০ লক্ষ বাঙালি হত্যা, নির্বিচারে তিন/চার লাখ নারীর সম্ভ্রম হানি এবং অবশেষে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার পর আত্মসমর্পণ করা ৯৩ হাজার পাকিস্তান সৈন্যর একজন কে ও হত্যা করা হয় নাই, পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর মাথায় জুতা পেটানো হয় নাই, এমন কি ইয়াহিয়া ভুট্টার ভুল সিদ্ধান্তে এত প্রাণহানি, পাকিস্তান দেশটার অর্ধেক অংশ হারানোর গ্লানির জন্য বাঙালিরা তাদের মাথায় ও জুটা পেটা করে নাই!

 

আজ স্বাধীন বাংলাদেশে জাতির জনকের মাথায় জুতা পেটা করে কারা তারা কি কোটা আন্দোলনের অংশীদার নাকি ওঁৎ পেতা থাকা সুযোগ সন্ধানী?

কোটা আন্দোলনের সমন্নয়কদের দৃষ্টি আকর্ষণ করছি এসব বিষয় দেখার জন্য ! ৫ ই আগষ্ট স্বাধীন হলাম সে দেশের নাম কি? যদি বাংলাদেশ হয় সে দেশের জাতির জনক একটা নক্ষত্র, তার সমান বাংলাদেশের কেউ না, তাকে অপমান করা, তার ঐতিহাসিক বাড়িটায়

আগুন দেয়া অন্যায়, ঘোরতর অন্যায়!

আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। আল্লাহ কে ভয় করেন, লুটপাট হত্যা, ১৯৭১ সালের সেই ৫৪ বছর আগের পরাজয়ের প্রতিশোধ পরায়ন মানসিকতা উন্মোচন করা থেকে বিরত থাকুন! রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে রাজনৈতিক দলগুলো কে নিষেধ করুন! আপনাদের দায়িত্ব এসব বন্ধ করা, প্রকৃতির নিয়মে একদিন উপর ওয়ালার কাছে কৈফিয়ত দিতে হবে! কোন কোন সীমাহীন অন্যায় প্রকৃতি জীবদ্দশায় ও নিয়ে থাকেন!

 

দেবিকা রানী হালদার

কবি লেখক!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত