ফেনী জেলা বি,এন,পি সারা দেশের গুজব ও হামলা ভাংচুর, ফেনী জেলার সার্বিক অবস্থা নিয়ে তাদের অবস্থান কি তা জানাতে সংবাদ সম্মেলন করে জেলা কার্য্যালয়ে এতে ফেনী জেলা বি এন পি যুগ্ন আহবায়ক হাজী মানিক বলেন, ফেনীর পতিত গড় ফাদার নিজাম উদ্দিন হাজারী, স্বপন মিয়াজি ও অনেকে গ্রেফতার হয়েছে বলে শুনেছেন কিন্তু প্রশাসন এই বিষয়টি এডিয়ে যাচ্ছে বলে অবহিত করেন। জনগন জানতে চায় ফেনী বৈষম্যবীহিব ছাত্র আন্দোলন নিহত ৮ শহিদের খুনিরা কোথায়, গাজী মানিক সাংবাদিকদের এই বিষয়টি অনুসন্ধান করে জনগনকে জানানোর অনুরোধ করন। তিনি ফেনীতে ভাংচুর হয়েছে এটা সত্য তিনি লিবিয়া নেতা কর্নেল গাদ্দাপির উদাহরন দিয়ে বলেন কিছু ঘটনা গঠেছে তা জনগনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে এটি হওয়া উচিত নয় বলে তিনি মনে করেন। আর কোন ভাংচুর না করতে তিনি সকলকে অনুরোধ করেন। দলীয় কোন নেতা কর্মী জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বি,এন,পি ভাইস চেয়ারম্যান তারেক রহমান সেই নির্দেশ দিয়েছেন। ঘুনি পতিত গড় ফাদার সহ তার সহচরদের গ্রেফতারের অনুরোধ জানান। এই খুনি ফেনীর জনগনকে জিম্মি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। তার বিচার করতে হবে। সংবাদ সম্মেলন যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা বি এন পি, ও পৌর বি এন পি নেতারা উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।

