কিশোরগঞ্জ প্রতিনিধি:
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: মিজানুর রহমান এর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার করিমগঞ্জ থানায় এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার,জেলা সদস্য মাহমুদুর রহমান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি জোবায়ের আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তানভীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, স্কুল ও কলেজ সম্পাদক হাফিজুল ইসলাম হামীম।
এ সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোত সহযোগীতা করার আশ্বাস দেন।

