বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আমরা মুক্ত হতে পেরেছি। কিন্তু আমরা এখন পর্যন্ত গণতন্ত্র ফিরে পাইনি এবং আমরা নির্বাচন পাইনি।’শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এইজন্যে আমাদের নির্বাচন পেতে হলে এবং গণতন্ত্রে ফিরে যেতে হলে ঐক্যকে অটুট রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে সাথে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফমিদুল আলম খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন জুয়েল, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু।
এছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আমরা মুক্ত হতে পেরেছি মীর্জা ফখরুল
আপডেট:

