মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের নির্দেশ, গেজেট প্রকাশ

আপডেট:

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট ‘অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে’ বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছয়টি পৃথক মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১০০ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশনা গেজেট আকারে প্রকাশ করেছে সরকারি মুদ্রণালয় (বিজিপ্রেস)।গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব স্বাক্ষরিত গেজেট প্রকাশিত হয়, যা নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) মীর আহমেদ আলী সালাম।গেজেটে বলা হয়, মামলার আসামিদের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা আত্মগোপনে থাকায় আদালত মনে করছে, ইচ্ছাকৃতভাবে তারা হাজির হচ্ছে না। ফলে ১৯৫৮ সালের ক্রিমিনাল ‘ল’ এমেন্ডমেন্ট অ্যাক্টের ৬(১৩) ধারা অনুযায়ী পরবর্তী ধার্য তারিখে আদালতে হাজির হতে বলা হয়েছে। অন্যথায়, তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন করা হবে।আগে ১ জুলাই আদালত গেজেট প্রকাশের নির্দেশ দেন। মামলাগুলোর পরবর্তী শুনানির তারিখ ২০ জুলাই ২০২৫ নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত