এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কীভাবে ডাকে সরকার’, এই প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনো রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে। বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু চারটা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল হিসেবে সিলেক্ট করল সরকার? গতকাল রাতে বৈঠকে ডাকা চারটি দলের মধ্যে তো একটি দলের নিবন্ধন নেই।সদ্য গঠিত হয়েছে। এই অভিযোগটা আজকে ১৩ দলীয় বৈঠকের সব দলের নেতৃবৃন্দই উত্থাপন করেছেন।
আজ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, অন্তবর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে ও ভূমিকায় দেখা যাচ্ছে যে সরকার এনসিপির প্রতি একটু পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে।
প্রধান উপদেষ্টার পক্ষপাত মূলক আচরণ ভিপি নূর
আপডেট:

