মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

শহীদদের রক্ত আর আহতদের অঙ্গহানির ওপর দাঁড়িয়ে বিএনপি ওয়াকআউট করছে :নাসীরুদ্দীন পাটোয়ারী

আপডেট:

তিনি বলেন, খুনি হাসিনা যখন আন্দোলনের মাঠে আমাদের ওপর গুলি চালিয়েছিল, তখন আমরা কী ওয়াকআউট করেছিলাম? আমাদের ভাইরা যখন আহত হয়েছিল, তারা কী তখন যুবলীগ ও ছাত্রলীগের ভেতর থেকে ওয়াকআউট করেছিল? কিন্তু আজ শহীদদের রক্ত আর আহতদের অঙ্গহানির ওপর দাঁড়িয়ে যখন আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে যাচ্ছি, তখনই দেখতে পাচ্ছি একটি দল (বিএনপি) ওয়াকআউট করছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন আমরা আপনাদের স্বাগত জানাই। কিন্তু শহীদদের রক্তের সঙ্গে, আহতদের রক্তের সঙ্গে ওয়াকআউট করা যায় না।নাসীরুদ্দীন পাটোয়ারী আরও বলেন, ‘শহীদ ও আহতদের স্বপ্ন ছিল এই বাংলাদেশে আমার-আপনার ভাই সুচিকিৎসা পাবে, একটি নতুন রাষ্ট্র গঠিত হবে। কিন্তু আমরা যখন বাংলাদেশকে নতুন এক পদ্ধতিতে দেখতে চাইলাম, তখন বারবার বাধার মুখে পড়েছি। আমাদের সামনে একটিই লক্ষ্য বাংলাদেশের পূর্ণাঙ্গ সংস্কার দরকার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, সেটি হলো: এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গঠিত হবে এটাই আমাদের লক্ষ্য।’তার আগে নেতাকর্মীরা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ রিদওয়ান হাসান সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে টাউন হল মাঠে পৌঁছে পথসভায় অংশ নেন। এতে শহীদ পরিবারের সদস্য ও আহত ‘জুলাই যোদ্ধারাও’ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত