বুধবার, মার্চ ১১, ২০২৬

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধান মন্ত্রী কে হবে বলেছেন : ফকরুল ইসলাম

আপডেট:

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অপেক্ষায় গোটা দেশ। জনগণের ভোটে কোন দল বসবে ক্ষমতায়, কে হবেন নতুন সরকারপ্রধান, এ নিয়ে কৌতূহলের অন্ত নেই। আলোচনাও তুঙ্গে। কারও মতে বিএনপি যাবে এবার রাষ্ট্র ক্ষমতায়, কারও ভবিষ্যদ্বাণী জামায়াতের দিকে।
তবে বড় দল এবং একাধিকবার দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় পাল্লা ভারী বিএনপিরই। এই দলটি জিতলে কে হবেন দেশের প্রধানমন্ত্রী, এই আলোচনা দেশজুড়ে। অবশেষে সে কথাই জানিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আবারও আলোচনায় আসেন খালেদা জিয়া। দুই মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ ২০১৮ সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির মাঠে দেখা গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর পটপরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রধান অংশ নেবেন কি না।এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ সংবাদসংস্থাকে (বাসস) দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের ওপর। যদি তার স্বাস্থ্য ভালো থাকে, তাহলে নিশ্চয়ই অংশ নেবেন। আর যদি ভালো না থাকেন, তাহলে ডাক্তারদের পরামর্শে ব্যবস্থা নেবেন।রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতে ২০১৮ সাল থেকেই দলের হাল ধরেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং তিনি যদি নিজেকে প্রধানমন্ত্রীর জন্য উপযুক্ত মনে করেন, তাহলে অবশ্যই তিনি প্রধানমন্ত্রী হবেন। আর যদি সেটা না হয়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানই হবেন প্রধানমন্ত্রী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে ফখরুল বলেন, ইশতেহারের ওপর কাজ চলছে আমাদের। ইশতেহারে অনেক কিছুই থাকে, এর মধ্যে ৩১ দফা কাঠামো থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেন শক্তিশালী হয়, সেইসঙ্গে অর্থনৈতিক বিষয়টিও ইশতেহারে অত্যন্ত গুরুত্ব পাবে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নেয়াই হবে বিএনপির প্রধান কাজ।তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। ি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত