মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্যই শান্তি নিশ্চিত হবে ডাঃ শফিকুর রহমান

আপডেট:

জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সকল অংশীজনদের সম্মানিত করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানান তিনি।চিকিৎসা খাতে অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশনের আশায় কিছু চিকিৎসক অপ্রয়োজনীয় ওষুধ ও অতিরিক্ত টেস্ট লিখে দেন। পরকালের ভয় ও নৈতিকতা থাকলে এসব অনিয়ম কেউ করতে পারে না।তিনি বলেন, ইনসাফ এবং কুরআনের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে তার দল।যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্যই শান্তি নিশ্চিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত