জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব।গতকাল
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৮৭৬।জিএস পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে জয়ের ব্যবধান ৩ হাজার ২৬৭ ভোট।এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন।গত মঙ্গলবার (৬ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ভিপি রিয়াজুল জিএস আরিফ বিজয়ী
আপডেট:

