প্রতি মুহুর্তে বিশ্ব রাজনৈতিক ও কুটনীতিতে পরিবর্তন ঘটে চলছে। সেটি মেলোনি সরকার বুঝতে ব্যর্থ মেলোনি সরকার। আন্তর্জাতিক কৌশলে মেলোনি আরো স্বাধীন পররাষ্ট্র নীতে থাকা জরুরি ছিলো। মেলোনি সরকার পুরোপুরি ব্যর্থ বলে মনে করে ফাইভ স্টার মুভমেন্টের নেতা কন্তে। চীন বর্তমানে বিরল খনিজ সম্পদের (Rare Earths) ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে এবং এর পরিশোধনে বিশ্বে ৯০ শতাংশ আধিপত্য বিস্তার করেছে। ২০২৫ সালে চীন রেকর্ড ৫৪৩ গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করেছে, যা একটি বৃহৎ শিল্পোন্নত দেশের মোট চাহিদার সমান।কন্তে মনে করেন, যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে তাদের একক অর্থনৈতিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব হারাচ্ছে এবং তা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তিনি সেমিকন্ডাক্টর এবং ডেটা সম্পদকে বর্তমান সময়ের বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান ‘অদৃশ্য যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। কন্তে ইউরোপীয় ইউনিয়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি স্থায়ী আসনের প্রস্তাব করেন, যা সদস্য দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে ব্যবহারযোগ্য হবে।তিনি অভিযোগ করেন যে, বর্তমান ইতালীয় সরকার (মেলোনি প্রশাসন) আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের স্বাধীন কূটনৈতিক অবস্থান বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। ভাষণে তিনি তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সেমিকন্ডাক্টর চুক্তির ভূ-রাজনৈতিক গুরুত্ব ও ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কন্তে ‘মাল্টি-পোলারিজম’ বা বহু-মেরু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখার জন্য ইইউ-কে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান।
সুত্র : ইতালি নিউজ, হ্যালো ইতালি

