কিছু আসনে অনিয়ম হয়েছে বলে সংবাদ সম্মেলন দাবী করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে; এটা তো ফ্যাসিবাদী লক্ষণ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব।শুক্রবার রাত সাড়ে ৯টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠকে অংশ নেন।তিনি বলেন, হামলা-ভাঙচুর, হুমকি-ধমকি দেওয়ার দায় তাদের নিতে হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক রাজনীতি না চান, তাহলে আমরাও জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, সরকার গঠন করলে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব।জোর দিয়ে তিনি বলেন, এখনই এসব বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। আমরা নিরীহ দেশবাসী, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামবো।
কিছু আসনে অনিয়ম হয়েছে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর ফ্যাসিবাদী লক্ষণ : জামায়াত আমির
আপডেট:

