সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

ইতালিতে মেলোনি সরকারের তীব্র সমালোচনা রেকর্ড ভাঙা দারিদ্র্য ও মুদ্রাস্ফীতি : জুসেপ্পে কান্তের

আপডেট:

রোম, ইতালি: পার্লামেন্টে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাম্প্রতিক এক ভাষণের পর বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে বর্তমান সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং জনজীবনে ক্রমবর্ধমান দুর্ভোগের প্রেক্ষাপটে বিরোধীরা প্রধানমন্ত্রীকে ‘বাস্তববিবর্জিত’ বলে অভিহিত করেছেন।বিরোধীদের দাবি, গত চার বছরে উল্লেখযোগ্য কোনো সংস্কার করতে ব্যর্থ হয়ে সরকার দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে ইতালির মধ্যবিত্ত সমাজ এক চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে।রেকর্ড ভাঙা দারিদ্র্য ও মুদ্রাস্ফীতি
​ইতালির বর্তমান জনপরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী নেতারা জানান, বর্তমানে দেশে প্রায় ৬০ লক্ষ মানুষ ‘পরম দারিদ্র্য’ (Absolute Poverty) সীমার নিচে বসবাস করছেন। এটি গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ এবং একটি নজিরবিহীন রেকর্ড।
​অন্যান্য প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি: যুক্তরাষ্ট্র থেকে উচ্চমূল্যে গ্যাস আমদানির নেতিবাচক প্রভাব পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। এর ফলে খাদ্যদ্রব্যের ব্যয় অন্তত ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
​আবাসন ও মজুরি সংকট: তরুণ প্রজন্মের জন্য ন্যূনতম মজুরি (Minimum Wage) নিশ্চিত করতে না পারা এবং ক্রমবর্ধমান আবাসন সংকট সমাধানে সরকারের চরম ব্যর্থতা তুলে ধরা হয়েছে।ভেঙে পড়া অর্থনীতি ও করের বোঝা পার্লামেন্টে উত্থাপিত তথ্যানুযায়ী, ইতালিতে বর্তমানে করের হার (Tax Pressure) গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই অতিরিক্ত করের বোঝার পাশাপাশি শিল্প উৎপাদন টানা ৩ বছর ধরে নিম্নমুখী, যা দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলছে।স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিতর্ক
​মেলোনি সরকার ‘মেধাতন্ত্র’ বা মেরিট্রেক্রাসির বুলি আওড়ালেও বাস্তবে গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোতে নিজেদের পারিবারিক সদস্য ও বন্ধুদের নিয়োগ দিচ্ছে বলে জোরালো অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো।
​আন্তর্জাতিক নীতি নিয়ে কঠোর সমালোচনা
​ইউক্রেন ও গাজা ইস্যুতে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার পরিবর্তে মেলোনি সরকার ডোনাল্ড ট্রাম্পের প্রতি ‘দাসত্ব সুলভ’ আনুগত্য প্রদর্শন করছে বলে আক্রমণ করেন বিরোধীরা। তাদের মতে, স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখার বদলে সরকার একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত