বিশেষ প্রতিনিধি: “সৃজনশীল প্রতিভা বিকাশে সূন্নিপূর্ণ” স্লোগান নিয়ে শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি চন্দনাইশ জোনের পরীক্ষা’২৩ গতকাল ১ ডিসেম্বর (শুক্রবার) বরকল উচ্চ বিদ্যালয় ও মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। স্কুল ও মাদ্রাসা পর্যায়ে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ, মাও. ফেরদৌসুল আলম আল- কাদেরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, মাও. আবুল কাশেম আনছারী, মো. শাহাদাত হোসেন চৌধুরী জসিম, মাও. মামুন উদ্দিন ছিদ্দিকী, নুরুল্লাহ রায়হান খান, জি.এম শাহাদাত হোসেন মানিক, মাও. আমিন উল্লাহ, মো. আরফাতুল ইসলাম, ফোরকান হামিদ আজাদ, নুরুল আজম পারভেজ, হাফেজ সেকান্দর ইসলাম, মো. আরমান, মো. জাকের হোসেন, রাজিব হোসেন, সাংবাদিক যথাক্রমে মো. মাঈন উদ্দিন, আরফাত হোসেন, এস.এম জাকের, আইয়ুব মিয়াজী প্রমুখ। ২টি কেন্দ্রে ১১’শ ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন অনুপস্থিত ছিল।

