ফেনী দাউদপুর কাচাবাজার আড়ৎ সংলগ্ন তাহেরিয়া সামছুল করিম হিফজ মাদ্রাসা সবক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বার্ডে সাবেক পরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম বিশেষ অতিথি ছিলেন দৈনিক সকালে কন্ঠে সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার বুলেট। সভাপতি ছিলেন মোহাম্মদ নুরুল করিম মিলন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন বর্তমানে কোরআন শিক্ষা প্রসার ঘটাতে নুরীয়া শিক্ষা শিশুদের প্রয়োজন। আগে মক্তবে যে ভুল আরবী শিক্ষা ছিলো তা থেকে বর্তমান শিশুরা নুরানি শিক্ষা মাধ্যমে সহি আরবি শিকতে পারছে। আগের প্রজন্মের অনেক ভুল সুরা পড়ে। তিনি বলেন অভিবাসী অনেকে আরব দেশে রয়েছে। আরবী ভাষা জানা থাকলে পৃথিবীর ২০ টি দেশে চাকুরীতে অনেক ভালো করতে পারবে বলে আশা প্রকাশ করেন। তিনি নুরানি শিক্ষকদের প্রসংশা করেন। সভাপতি নুরুল করিম মিলন বলেন শিশুদের আরবী ও কোরআন ভালোভাবে রপ্ত করতে হবে। তিনি প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি সবক দান করেন।

