বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

ফেনী ইউনিভার্সিটিতে গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

আপডেট:

ফেনী ইউনিভার্সিটিতে গবেষণা প্রকল্পের ফলাফল ও উপস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ইউনিভার্সিটির বি-২০২ কক্ষে ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।কলা সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ,এফআরএসসি, এফআরএস।সেমিনারে গবেষণার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ও হল প্রভোস্ট সালমা আক্তার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মো. আবদুল্লাহ আল ইউনুস, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজান।
মাননীয় উপাচার্য সেমিনারে গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, প্রাপ্ত ফলাফল এবং সেই ফলাফলের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। গবেষণার মাধ্যমে কী ধরণের সামাজিক, অর্থনৈতিক বা একাডেমিক প্রভাব ফেলতে পারে তা আলোচনা করেন এবং ভবিষ্যতে গবেষণার সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরেন।ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক হাসান আহমেদের সঞ্চালনায় এসময় ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান , শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত