বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

২০২৬ সালের এসএসসি-এইচএসসি নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

আপডেট:

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ ও শিক্ষার্থীদের মধ্যে যথাসময়ে বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সঠিকভাবে এ দায়িত্ব পালন না করলে বা অমান্য করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বোর্ড।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শনিবার এ নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র যথাসময়ে বোর্ড থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করা হলেও কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছে তা যথাসময়ে বিতরণ না করে পরীক্ষা শুরুর কিছুদিন পূর্বে, কোনো কোনো ক্ষেত্রে একদিন পূর্বে শিক্ষার্থীদের কাছে বিতরণ করে থাকে।ফলে ভুলবশত কোনো শিক্ষার্থীর ফরম পূরণ না হলেও সময়স্বল্পতার কারণে সেসব শিক্ষার্থীর ফরম পূরণ করা সম্ভব হয় না।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনেক প্রতিষ্ঠানে বোর্ড কর্তৃক বিষয় খোলার অনুমোদন না থাকলেও অননুমোদিত বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করে। কিন্তু রেজিস্ট্রেশন এবং ফরম পূরণের সময় প্রতিষ্ঠান তাদের অনুমোদিত বিষয়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে থাকে। যেহেতু শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর পূর্বের দিন রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দেওয়া হয়, সেহেতু সময়স্বল্পতা এবং পরীক্ষার প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের নিরাপত্তা হেফাজতে থাকায় বোর্ডের পক্ষে অননুমোদিত বিষয়ে ফরম পূরণ করে প্রবেশপত্র দেওয়া সম্ভব হয় না।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত