শিক্ষকদের যোক্তিক দাবি মেনে নিতে সরকার অনুরোধ করেন বিএনপি যুগ্ন মহাসচিব সহিদ উদ্দিন চৌধুরী এ্যানী। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।এ্যানি বলেন, বর্তমান সরকার ঘোষিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ যথেষ্ট নয়। তাই সরকারকে বিশেষ বিবেচনার অনুরোধ জানাই।তিনি বলেন, শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি আছে এবং থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, যাতে করে শিক্ষকদের আর আন্দোলনে না আসতে হয়।
এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর সঙ্গে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।এর আগে, গতকাল রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে বিএনপির যুগ্ম মহাসচিব : এ্যানী
আপডেট:

