বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে উত্ত্যক্ত করায় স্থানীয় সাথে সংঘর্ষ

আপডেট:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় এ ঘটনা ঘটে প্রায় ঘণ্টাখানেক থেমে থেমে চলা এ সংঘর্ষে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে ফটোকপির দোকানে যান। দোকানদার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে। পরে ক্ষিপ্ত হয়ে যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী ওই দোকানদারকে মারধর করে। পরে স্থানীয় দোকানদাররা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় যশোর-চৌগাছা সড়কের ওপর দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হন।
এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে স্থানীয়রা ক্যাম্পাসের সামনের সড়কে টায়ার ও বেঞ্চ পুড়িয়ে দিয়ে বিক্ষোভ করে। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে শুনেছি। গুরুতর আহত হয়েছে কিনা, সেটা এ মুহূর্তে বলা যাচ্ছে না।তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে না পারায় পরে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের আহ্বান জানানো হয়। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন রাত সাড়ে ৮টার দিকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে। আহতের সংখ্যা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত