বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইউনিভার্সিটি অব ওয়াইকাটোর শিক্ষার্থী যুক্তরাজ্যের-এর অ্যাফিলিয়েট মেম্বার নির্বাচিত”

আপডেট:

অনলাইন : বাংলাদেশের মেয়ে হুমামায়েরা হান্নান যুক্তরাজ্যের Royal Society of Biology-এর Affiliate Member নির্বাচিত বাংলাদেশের জন্য গর্বের । বাংলাদেশের মেয়ে২০২৬ সালের জানুয়ারি মাস থেকে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়েল সোসাইটি বাইলোজীর Royal Society of Biology (RSB)-এর Affiliate Member হিসেবে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক এই স্বীকৃতি জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক গবেষণায় তার একাডেমিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে।বর্তমানে হুমায়েরা নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি ওকিয়াটো The University of Waikato-তে৷ বায়োমেডিকেল Biomedical Sciences বিষয়ে অধ্যয়নরত।সে সেখানে অধ্যয়নরত অল্প কয়েকজন বাংলাদেশি নারী শিক্ষার্থীর একজন। পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যসেবা, বায়োমেডিক্যাল গবেষণা এবং বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনে তার গভীর আগ্রহ ও নিরবচ্ছিন্ন পরিশ্রমই এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞান ও গবেষণার মতো চ্যালেঞ্জিং ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি নারীর এমন স্বীকৃতি দেশের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।হুমায়েরা প্রতিক্রিয়ায় এই সম্মাননা অর্জনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি তাকে আরও জ্ঞান অর্জন, দক্ষতা উন্নয়ন এবং তার একাডেমিক যাত্রায় জীবনবিজ্ঞানে অর্থবহ অবদান রাখার জন্য নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে তিনি স্বাস্থ্যসেবা ও বায়োমেডিক্যাল গবেষণার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী বলেও জানান।তার এই সাফল্যের খবরে ইউনিভার্সিটি The University of Waikato-তে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে অগ্রযাত্রার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত