রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

বেসরকারি শিক্ষকদের ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পাওয়ার সম্ভাবনা নেই

আপডেট:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল ফিতরের পূর্বে শতভাগ উৎসব ভাতা পেতে পারেন বলে খবর চাউর হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর এর সত্যতা জানতে চেয়েছেন শিক্ষক-কর্মচারীরা।শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা শতভাগ করার তথ্য এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুইজন যুগ্মসচিব ও দুইজন উপসচিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তারা কেউই এ বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন।নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন,গতকাল (শনিবার) ইফতারের পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম ‘এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর’ লেখা সংবাদ। ভেতরে ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি আমাদের জানা নেই। এ ধরনের কোনো বিষয় এখনো আলোচনাই হয়নি।শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী বলে জেনেছি। তবে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে উৎসব ভাতা শতভাগ করা নিয়ে কোনো আলোচনাই হয়নি। এটি অনেক লম্বা প্রক্রিয়া। শতভাগ উৎসব ভাতা করতে কতটাকা দরকার সেটি বের করতে হবে। এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আমাদের প্রস্তাব পাঠাবে। সেই প্রস্তাব পর্যালোচনা শেষে অর্থের যোগানের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। অর্থ মন্ত্রণালয় অর্থ দিতে সম্মতি জ্ঞাপন করলে পরিপত্র জারি হবে। কাজেই ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত