বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ৫ মার্চের মধ্যে অবশ্যই নির্ধারিত ইমেইলে এ তথ্য পাঠাতে হবে।সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। এ চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব অঞ্চলের উপপরিচালকে পাঠানো হয়েছে।চিঠিতে বলা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী ৩১ জানুয়ারি মধ্যে মাউশি অধিদপ্তরের আওতাভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। উক্ত নির্দেশনার আলোকে যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেনি সে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জেলাওয়ারি তথ্য ৫ মার্চের মধ্যে অবশ্যই ‘ছক’ sports.phy@gmail.com ই-মেইল এ পাঠানোর জন্য বলা হলো।

