রবিবার, মার্চ ২২, ২০২৬

নীতি নৈতিকতা বিহীন শিক্ষা ব্যবস্থা নব্য মেধাবী ফ্যসিবাদ

আপডেট:

আন্দোলন স্বাধীনতা যুদ্ধ সব দিক থেকে ঢাকা বিশ্ব বিদ্যালয় ছিলো, জনমানুষের আস্থার জাগায়। এই ঢাকা বিশ্ব বিদ্যালয় অন্য দিকে কুলশিত ছাত্র নেতা হত্যা, নিউমার্কেট চাঁদাবাজি, টেন্ডার বানিজ্য সহ নানা অপরাধীদের অভয়ারণ্যে। ৯০ দশকে বিবদমান ছাত্রের সংঘর্ষে অনেক মেধাবী ছাত্র প্রতিপক্ষের হাতে নিহত হয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্য জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, বুয়েটের মতো মেধাবী ছাত্র ছাত্রী নিহত হয়েছে, মেধাবীদের হাতে তার একটি শ্বেতপত্র প্রকাশ করা যায় কিনা বর্তমান ভিসি রা ভেবে দেখবেন কি? এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা ডিসি এস পি, সচিব হয়ে থাকে, এদের মধ্যে কতো জন নীতি নৈতিকতা ধরে রেখে রাষ্ট্রের ও জনগনের উপকার করছে তা খতিয়ে দেখা যায় কি। অনেক সাংবাদিক, রাজনীতিবীদ এই সব বিশ্ববিদ্যালয়ের থেকে বের হয়ে কি করছে, তা তার টেলিভিশনে এসে জনগণকে জানাক। টকশো গুলোতে এসে অনেক নীতিকথা শুনি কিন্তু সুযোগ পেলে তারা অনৈতিক কাজে জড়িয়ে পড়ে আবার সংবাদ শিরোনাম হয়। গতকাল তোফাজ্জল হোসেন কে নিয়ে বেশ মাতামাতি চলছে। এই সংবাদ মাধ্যমগুলো এর আগে তনু হত্যা নিয়ে বেশ মাতামাতি করেছে। অগনিত মেধাবী হত্যার কেন্দ্র কেন হবে, জনগনের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয় গুলো এর জবাব কে দেবে। সমস্যা মেধার না পরিবারের উপর্যন কারি বাবা মারা কি নৈতিকতা মেনে রুজি করেছেন। সমাজের প্রতিটি ক্ষত্রে পচন ধরছে। গত ১৭ বছর ব্যপকবিস্তৃতি লাভ করছে। অনেকে তোফাজ্জলকে নিয়ে ফেইসবুক, নানা নীতি কথা বলে বেড়াচ্ছে কিন্তু তোফাজ্জল কি তা কোন কাজে আসবে, ভদ্রবেশী প্রতারক প্রেমিকা, ইয়াবা তোপজ্জলকে মানসিক বিকার গ্রস্ত করছে, রাষ্ট্রের নাগরিক হিসাবে সে চিকিৎসা সেবা পায় নি এর দায় রাষ্ট্রকে নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত