দীর্ঘ ১৭ বছর ফেনীর শহরে জনগন অসহায় ভাবে তাদের দিনযাপন করছিল। শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে হকারদের একচ্ছত্ব আধিপত্য রাজনৈতিক নেতাদের চাঁদাবাজি নানা কারণে ফুট পাত গুলো দখলে ছিল। ফেনী শহরের তিন লক্ষ নগরবাসী তাদের কর্ম সময় যানজটের কারণে নষ্ট হতো। দৈনিক সকালের কন্ঠ অন্যান্য গণমাধ্যম গত ৫ ই আগস্ট সরকার পতনের পর এ বিষয়টি নিয়ে তাদের সংবাদ প্রকাশ করে আসছিল। হকার উচ্ছেদ দে কার্যকর পদক্ষেপ নিতে। প্রশাসন দেরি করলেও বর্তমান হকার উচ্ছেদের এই উদ্যোগ জনগণকে স্বস্তি দিয়েছে। ফেনী ট্রাংক রোডে পথচারী আবুল কালাম এর সাথে আলাপের এক পর্যায়ে সে খুশিতে অশ্রুসিক্ত হয়ে পড়ে, ৫৫ বছরের আবুল কালাম বলেন তিনি যেখানে দাড়িয়ে আছেন এক সময় এখানে খালে বাটামাছ দলবেঁধে মাথা তুলে খালে দাপাদাপি করতো। নগর সভ্যতা সেই প্রবাহমান খালটি গিলে ফেলছে। নষ্টদের দখলে চলে গেছে খাল। ফেনীর রাজনৈতিক নেতার সেই বিষয়গুলো আমালে নেয়নি কখনো। পৌরসভার যে মার্কেটি সেই খালের উপর নির্মিত। গত ১৬ বছর কেউ ফুটপাত মুক্ত করতে পারেনি। বর্তমান জেলা প্রশাসক, পৌর প্রশাসক, পুলিশ সুপার, প্রমান করে দিয়েছেন দখল মুক্ত কিভাবে করতে হয়। এটি একটি চলমান প্রক্রিয়া। বাকী রইলো ফেনী রাজাঝি দীঘির অবৈধ দখলধারেরা। বিষয়টি রাজনৈতিক নেতারা ও প্রশাসন মিলে সিদ্ধান্ত নিয়ে করতে হবে। ফেনী লালপুল থেকে স্টার লাইন পেট্রোল পাম্প পর্যন্ত ৬ লেন সড়কটি পাস হয়েও অবৈধ দখলদারদের কারনে হচ্ছেনা। বিষয়টি নিয়ে দৈনিক সকালের কন্ঠ অনলাইন অনেকবার সংবাদ প্রচার করছে। এখন এই উদ্যোগ নিতে হবে জেলা প্রশাসক হাবিবুর রহমান কে তিনি চাইলে এটি বাস্তবায়ন সম্ভব বলে জনগণ মনে করে। সমন্বিত পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করবেন বলে ফেনী বাসী আশা করে।

