বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

অতিথি ভগবান শাহরিয়ারের বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচার যমুনা টেলিভিশনের টকশোতে

আপডেট:

যমুনা টেলিভিশনের একটি টকশোকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নেট দুনিয়া। অনুষ্ঠান সঞ্চালক নিকোল ও অতিথি শাহরিয়ার কবির বির্তকে জড়িয়ে পড়েন। কিছুদিন আগেও সাংবাদক নিকোল নিয়ে আন্দোলনকারীরা তার জুলাই আন্দোলনের ভুমিকা নিয়ে প্রসংশা করছেন, আজ তার বিরুদ্ধে বিষোদাগর করতে পিছপা হচ্ছেনা। কারণ বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি তিনি রুখে দিয়েছিলেন আর যিনি ভগবান নিজেকে দাবি করছেন অতিথি হয়ে তার বক্তব্য শ্রবণ করলে বুঝা যায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের মানতে তিনি রাজি নন।শেখ হাসিনা সরকারের ১৬ বছরের অন্যায় শোষণ নির্যাতন গুম, খুন বাংলাদেশের অনেকেই পছন্দ করে না একশ্রেনীর সুবিধাবাদী দলকানা লোকেরা শেখ হাসিনাকে সমর্থন করে দেশের সম্পদ লুটেছে। শেখ হাসিনা সরকারের ঘুম, খুন, স্বৈরাচারী শাসনকে তুলনা করে বঙ্গবন্ধুকে বিতর্কিত করার ক্ষেত্র দেখিয়ে একটি কৌশলী প্রাপগান্ডা চলছে। বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের নামকরণে বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য অংশ তাকে ছোট করলে দেশকে ছোট করা হবে এবং ইতিহাস বিকৃতির দায় সবাই কে নিতে হবে। স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কথা বললে তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এই ধরনের একটি প্রবণতা অন্তবর্তী সরকারের আমলে দেখা যাচ্ছে। একটি ভয় সংস্কৃতি তৈরি করে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো কণ্ঠরোধ করার চেষ্টা অপচেষ্টা হচ্ছে। ভগবান যখন শয়তান সাজে তখন ভগবান কে ছুড়ে ফেলে দিতে হয়। স্বাধীন অর্জনে সকলকে তার প্রাপ্য সম্নান দিতে হবে। বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিশ্বের সকল গণমাধ্যমে অনুষ্ঠান পরিচালনার নীতি রয়েছে তা বুজাতে গিয়ে নিকোল হয়তো তার কথা বলেছেন। তিনি বারবার বলার পরও শাহরিয়ার কবিরকে থামাতে ব্যার্থ হয়েছেন। তিনি তার মত প্রকাশ করতে পারেন তা যেন ইতিহাস বিকৃত না হয়। তিনি বরবার বঙ্গবন্ধু নিয়ে কটাক্ষ করে যাচ্ছেন। তিনি নিজেকে ভগবান দাবী করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত