হাদির মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা নিরাপত্তাহীন জনগণ। অথচ সাংবাদিক নুরুল করিমের পর হামলা এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়া লজ্জার। নিউজ যে সাংবাদিক নুরুল করিম গত ১৫ বছরে আমি সরকারের বিরুদ্ধে যত কথা বলেছে এখন উপদেষ্টাদের একজনও গত ১৫ বছর কোন প্রতিবাদী করেনি। এখন তারা নানা ছুতো ক্ষমতা থেকে যাওয়ার চেষ্টা করছে।জুলাই যোদ্ধা ওসমান হাদির কোন দলীয় পরিচয় নাই, তিনি বলেছিলেন জান দিবো, জুলাই দিবো না, তিনি তার কথা রেখেছেন, ৫ ই আগষ্টের পর জুলাই বেঁচে খাওয়া শুরু করেননি, অন্য অনেকের মতো। এন, সি,পিতে ও যোগ দেয়নি, জামায়াতে ইসলামী কিংবা বি এনপিতেও যোগ দেননি, সরকারের কোন পদে যোগ দিয়ে কোন সুবিধা ও গ্রহন করেন নি, কারন সে সত্যিকারের বাংলাদেশ পন্থী একজন। হাদী কোন দলে কেনো যোগ দেননি? এই প্রশ্নের কি কোন উত্তর আছে আপনার কাছে? যোগ দেননি কারন হাদী রাজনৈতিক দলগুলোর ভেতরের নোংরা কদর্য রুপটা দেখে ফেলেছিলেন। ওসমান হাদীর মৃত্যুতে কষ্ট পায়নি এ রকম মানুষের সংখ্যা দেশে এ মুহুর্তে নগন্য। দেশের সাধারন জনগন সবাই এরকম সাহসী সত্য কথা বলা একটা ছেলে দেশের জন্য বেঁচে থাকুক এ জন্য দোয়া করেছে। কেবল মাত্র যারা অন্ধ আওয়ামী কর্মী সমর্থক তারা কষ্ট পাওয়ার বদলে খুশি হয়েছে। আর খুশি হয়েছে যারা নির্বাচন চায় না এবং চায় না তারেক রহমান দেশে না আসুক। গতকাল রাতে এই সুযোগটা তারা নিয়েছে, দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র হাদীর লাশের অপেক্ষায় আছে, সেটা আমি দুদিন আগেই লিখেছিলাম। আগামী দুদিন কি ঘটে দেশে সেটা বলা মুস্কিল।প্রথম আলো, ডেইলী ষ্টারে আগুন দিয়েছে, সামনে ভারতীয় দুতাবাস ভাংচুর হতে পারে, এবং সেটা হলে অনেক দেশই তাদের দুতাবাস গুটিয়ে নিবে বাংলাদেশ থেকে, বাংলাদেশকে জংগী রাষ্ট্র হিসাবে এর আগেও আমেরিকা ভারত সবাই চেয়েছিলো প্রমান করতে পারেনি, কারন প্রতিবেশীর উন্নতিতে কেউ খুশি হয়না। এখনো তারা চাইছে প্রমান করতে বাংলাদেশ একটা জঙ্গী রাষ্ট্র এবং ব্যার্থ রাষ্ট।”র” এবং সি, আই এর এর পাতা ফাঁদে পা দিয়েছেন আমাদের বিপ্লবীরা, তারা যেরকম মবের সংস্কৃতি শুরু করেছেন নিজেদেরকে ধ্বংস করার পাশাপাশি, দেশ ধ্বংস করার জন্য যথেষ্ঠ। ইউনুছ সরকারের উপদেষঠাদের পদত্যাগ কেনো চাইছেন? তাদের নিয়োগ দিয়েছে কারা? আওয়ামীলীগ বি এন পি তো দেয় নাই। তাহলে আপনারা যা করেছেন সেটা যে ভুল তা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন ? এখন আবার যেটা করতে চাচ্ছেন সেটা যে আরো বড় ভুল না, সেটার গ্যারান্টি কে দিবে?এ মুহুর্তে হাদীর জন্য সবার যে সব দাবী তোলা উচিত
১. হাদীর পরিবারকে আজীবন রাষ্টীয় সুবিধা প্রদান নিশ্চিত করা
২. হাদীর খুনিদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করা। সে সব না করে তারা প্রথম আলোতে আগুন দিচ্ছে, ডেইলী ষ্টারে আগুন দিচ্ছে , দেশ অস্থিতিশীল করতে চায় কারা? যারা ইলেকশান চায় না তারাই এর পেছনের অপশক্তি।

