মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫মে) সন্ধ্যায় উপজেলার ৪নং ধুম ইউনিয়নে এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
ধুম ইউনিয়স্থ উপজেলা ছাত্রলীগের সদস্যবৃন্দ এর উদ্যোগে সাবেক ও বর্তমান ছাত্র ও যুবনেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, শান্তির জনপদ মীরসরাইকে অশান্ত করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও রুহেল ভাইয়ের বিশ্বস্ত সিপাহি উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ভাই, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা ভাই সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়। অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।


