বুধবার, মার্চ ১১, ২০২৬

চিতলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট:

রনিকা বসু (মাধুরী)
স্টাফ রিপোর্টার:

২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাট কে আর ডিগ্ৰী কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বাগেরহাট ১-আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন কে হত্যার উদ্দেশ্যে বিএনপি জামায়াতের পুঁতে রাখা বোমা, হামলা কারিদের গ্ৰেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন করেছেন। মানববন্ধনের নেতৃত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়।এ ছাড়া চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাবুজ্জামান, ছাত্র লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবীন হীরা।এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের, যুবলীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত