বুধবার, মার্চ ১১, ২০২৬

চন্দনাইশ গাছবাড়িয়াতে ৩২ বছরের ব্যবসায়ীকে মারধর করে উচ্ছেদের চেষ্টা

আপডেট:

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় ৩২ বছরের পুরানো হোটেল ব্যবসায়ী আছহাব উদ্দীনকে মারধর করে তার দোকান থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছেন স্থানীয় প্রভাবশালী মহল।
গত ১৯ অক্টোবর সকালে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়ার ব্যবসায়ী আছহাব উদ্দীন তার খাজা হোটেল নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় লাঠি—সোটা নিয়ে একটি গ্রুপ তার উপর হামলা চালায়। এ সময় দোকানের আসবাবপত্র ভাংচুর করে ক্যাশবক্স থেকে নগদ টাকা নিয়ে যায়। এ সময় তারা ব্যবসায়ী আছহাব উদ্দীনকে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয় ব্যবসায়ীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এ ব্যাপারে আছহাব উদ্দীন বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা কতৃর্পক্ষ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কাঞ্চননগরের মৃত আমিন শরীফের ছেলে শফিউর রহমান (৬৫), নাজিম উদ্দীনের স্ত্রী পারভীন আকতার (৩০) আহত হয়। আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত