মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

শার্শার ৩টি পূজা মন্ডপে অর্থ প্রদান করলেন ছাত্রলীগ নেতা মুকুল

আপডেট:

বেনাপোল প্রতিনিধি: দুর্গাপূজার দশমিতে ৩ পূজা মন্ডপে নগদ অর্থ সহায়তা এবং আরতি প্রতিযোগীদের মাঝে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এনামুল হক মুকুল।

মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের ৩টি পূজা মন্ডপে এই আরতি প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি পূজার্থীদের খোঁজখবর নেন এবং মন্ডপ উন্নয়ণে সুবিধা-অসুবিধা গুলি সমাধানে বিভিন্ন পরামর্শ এবং নির্দেশনা দেন। এ সময় তিনি মন্ডপ উন্নয়ণে ৩টি মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিকট নগদ অর্থ প্রদান করেন।

এদিকে দুপুরে তিনি সর্বপ্রথম শাখারীপোতা পূজা মন্ডপ পরিদর্শণ করেন, মন্ডপের সভাপতি শ্রী গোলক মজুমদার ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর বাহাদুরপুর পূজা মন্ডপে গেলে সেখানেও তাকে প্রধান অতিথির চেয়ারে বসান সভাপতি শ্রী রাখাল, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ। এরপর সবশেষ পূজামন্ডপ পরিদর্শণ করেন লটাদিঘা পূজা মন্ডপ। সেখানেও তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ মন্ডপের সভাপতি সুবল কর্ম্মকার, সাধারণ সম্পাদক অষ্টম কুমার।

বিজ্ঞাপন

পূজা মন্ডপগুলোয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এই তরুণ ছাত্রনেতা এনামুল হক মুকুল বলেন,”এই এলাকার হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষ একে অপরের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। এ দেশে ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে হিন্দু সম্প্রদায়সহ সমস্ত সম্প্রদায়ের মধ্যে স্বস্থি বিরাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির এই বাংলাদেশে ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালণ করে যাচ্ছেন”।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত