মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

গুইমারায় ১কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট:

স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
গুইমারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন এর নির্দেশনায় এস আই জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাকের মৃত আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ( ৬০ ) এর বাসভবন থেকে এক কেজি গাঁজাসহ শফিকুল কে আটক করেছে গুইমারা থানা পুলিশ ।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হইবে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন মাদক ব্যবসা গুইমারাতে চলবেনা। এ অভিযান অব্যাহত থাকবে। গুইমারা কে মাদকমুক্ত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত