মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

কিশোরগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ ২ জন গ্রেফতার

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।কিশোরগঞ্জ ডিবি কর্তৃক ২১(একুশ) কেজি গাঁজা ও ০১(এক)টি মাইক্রোবাসসহ কিশোরগঞ্জ সদর থানা এলাকা হতে ০২ জন গ্রেফতার।
গ্রেফতারকৃতরা হলেন,ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার উজান কাসিয়ারচর গ্রামের মৃত আ:জলিল এর ছেলে মোঃ জুয়েল (৩৬) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছনখোলা গ্রামের মৃত আব্দুল হাসিম এর ছেলে মোঃ আঃ মালেক (৩২)।
শনিবার দুপুর প্রায় ২ টায় কিশোরঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার বেইলিব্রিজ সংলগ্ন চৌরাস্তার উত্তর পাশে ভৈরব হতে ময়মনসিংহ গামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা ২১ কেজি গাঁজা ও ১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত